দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মসজিদ মিশনের আয়োজনে “ইমাম ও খতিবদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে। শুক্রবার(৩১ জানুয়ারী) জুম্মার নামাজের পর কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

মসজিদ মিশন কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহমাদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদ মিশনের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী, কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ কামরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাওলানা ওমর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, ডাঃ ইউনুস আলী বাবুসহ অতিথি বৃন্দ। সমাজ পরিবর্তন ও গঠনের উপর বক্তাগন ইমামদের ভুমিকা আরো জোরালো করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম মুকুল বলেন, সমাজ পরিবর্তন ও গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসিম।

তিনি যুবসমাজকে ইসলামের দিকে টানতে এবং সমাজের সর্বক্ষেত্রে ইসলামী রীতিনীতি প্রচলন করতে ইমামদের ভূমিকার উপর গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে, মাওলানা আহমেদ আলীকে সভাপতি ও মুফতি আবু জাফরকে সাধারন সম্পাদক এবং হাফেজ মাওলানা ইমাম হাসানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে উপজেলার বোয়ালিয়া গ্রামে গরিব পরিবারের কন্যা নাদিরা খাতুন মেডিক্যালে ভর্তির সুযোগ প্রাপ্ত হওয়ায় দুদক পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিম এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন সহোদর সাফায়েতুল ইসলাম সোহাগ। সব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সভাপতি মাওলানা আহমেদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *