গাজী হাবিব : কর্তব্য শেষে ফেইসবুকে বাই বাই স্টাটাস দিয়ে গলায় গামছা পেচিয় অনুপম কুমার ঘােষ নামের এক সিপাহী আত্মহত্যা করেছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভাের সাড়ে তিনটায় সাতক্ষীরা শহরের রসুলপুরের ভাড়া বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

মৃত. অনুপম কুমার ঘােষ (২৬) বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার দুর্গাপুর গ্রামের আশীষ কুমার ঘােষের ছেলে। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার সিপাহী নাম্বার-১২২২।

অভিযােগ, মাদক সেবনের ফলে ঋণের টাকা পরিশােধ করতে স্ত্রীর গহনা বিক্রি নিয়ে বিরােধের কারণে অনুপম আত্মহত্যা করেছে বলে ধারনা অনেকের।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘরা গ্রামের চিত্তরঞ্জন রায় (অনুপমের শ্বশুর) জানান, ২০২১ সালের মে মাসে তার মেয়ে দীপা রানী রায়ের সাথে অনুপম ঘােষের বিয়ে হয়। অনুপম সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলাে। অনুপম সস্ত্রীক শহরের রসুলপুরের জনৈক বুলবুল আহম্মদ এর বাড়ির নীচের তলায় ভাড়া থাকতাে। মেয়ের মােবাইলে জামাতার মৃত্যুর খবর পেয়ে সাতক্ষীরায় এসেছি।

অনুপমের স্ত্রী দীপা রানী রায় জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সােয়া দু’টার দিকে পুলিশ লাইনের ম্যাগাজিন ডিউটি শেষে বাসায় ফেরে তার স্বামী অনুপম। পুলিশ কর্মকর্তা শাখাওয়াতের সাথে সে একইসাথে ডিউটি করে। রাতে এসে ভাত খেয়ে সে পাশের ঘরে যায়। সিগারেট খেয়ে দরজা দেয়।

কিছুক্ষণ পর তাকে ডাক দিলে কােন সাড়া শব্দ না পাওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। খবর পেয়ে উপপরিদর্শক শাখাওয়াত এসে দরজা খুলে সিলিং ফ্যান থেকে গলায় গামছা পেচানাে ঝুলন্ত অনুপমকে নামান। রবিবার ভাের সাড়ে তিনটার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আক্তার মাহমুদ তাকে মৃত. বলে ঘােষণা করেন। তবে তার আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেননি তিনি। মৃত্যুর আগে ফেইসবুকে বাই বাই স্টাটাস দেয় সে।

এদিকে মৃত অনুপমের স্বজনরা জানান, অনুমপ নেশা করতাে। সেকারণে অনুপম অনেক টাকা ঋণী হয়ে পড়ে। একপর্যায়ে স্ত্রীর গহনা বিক্রি করে। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরােধ লেগে থাকতাে। তারা দু’জন দুই ঘরে থাকতাে। রবিবার ভাের তিনটার দিকে ভাত খাওয়ার পরপরই পাশের ঘরে গিয়ে সিগারেট খেয়ে ফেইসবুকে স্টাটাস দিয়ে সিলিং ফ্যানের সাথে নিজের গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আক্তার মাহমুদ জানান, সিপাহী অনুমপম কুমার ঘােষকে সহকারি উপপরিদর্শক জাহিদ হাসান রবিবার ভাের সাড়ে তিনটার দিকে সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘােষণা করা হয়। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মত্যুর কারণ নিশ্চিত করা যাবে না।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাে. শামিনুল হক সিপাহী অনুমপ কুমার ঘােষের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানাে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *