দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া আলিয়া মাদ্রাসায় তারুণ্য উৎসব ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সোমবার(২৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় মাদ্রাসা মিলনায়তনের অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি,জি,এম সিরাজুল হক। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা বজলুর রহমান, শাহনাজ পারভিন, মহিদুর রহমান, শিরিন আক্তার, আবু জাফর, নুর হোসেন মিলন, আবুল কাশেমসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *