দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস–২৫ পালন করা হয়েছে। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার( ৮ মার্চ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্ত নুরুন নাহার আক্তার। নারী দিবসের অলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার উপপরির্শক সজীব বালা, নারী উদ্যোক্তা লতিফা আকতার, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, মহিলা সংস্থার কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম রবি। এছাড়া কলারোয়ার বিভিন্ন উন্নয়ন সংগঠন সংস্থাসহ বিভিন্ন কাজে সফল নারীরা সভায় অংশগ্রহণ করেন।







