হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির /এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ নাজমুল হোসেন।
১৩/০৩/২০২৫ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার প্রপেসর আবদুছ সাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রব। আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটি দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব ভারপ্রাপ্ত সুপার আব্দুর রব, অভিভাবক প্রতিনিধি শেখ হযরত আলী ও সাধারণ শিক্ষক সদস্য শেখ হোসেন আলী।







