দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মনোনীত বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সংবর্ধিত আশরাফ হোসেন।

সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বদরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি সভায় অভিভাবক সদস্য শরিফুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি আমজাদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান (মেম্বর ), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ (মেম্বর), সহ-সভাপতি প্রভাষক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের আহব্বায়ক মফিজুল ইসলাম রানা, সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, কৃষকদলের সদস্যসচিব সুজন, সহকারী শিক্ষক আব্দুল গনি, আমজাদ হোসেন, লিটন, সুনিল, হাকিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *