দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া আলিয়া মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ এপ্রিল) সকাল ১০ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে ফাজিল ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়।
কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মহিদুর রহমান, মাওলানা তৌহিদুর রহমান, প্রভাষক শাহানাজ পারভীন, প্রভাষক শিরিন আক্তার, প্রভাষক নুর হোসেন মিলন, আ: কাশেম, ১ম বর্ষের ছাত্র মোঃ মোস্তাকিম বিল্লাহ, দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রমজান আহমেদসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৪ -২৫ শিক্ষাবর্ষে ফাযিল ক্লাশের ছবক প্রদান করেন ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মাওলানা আহমাদ আলী। একই অনুষ্ঠানে আলিম ১ম বর্ষের অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রভাষক মোঃ আবু জাফর, এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন ছাত্র/ ছাত্রী কে পুরস্কার প্রদান করা হয়। সব শেষে কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসার ৩৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালা করেন প্রভাষক এ্যাডঃ আবু জাফর।







