নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়েজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, ৩৩ বিজিবি’র উপ অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা পুলিশিং কমিটি ও দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম-আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: বারী, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সেক্রেটারী মাও. আজিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মেহেদী হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা বারের সভাপতি এড.শাহ আলম, এনএসআইয়ের উপ-পরিচালক আসাদুল হক পারভেজ, ডিজিএফআইয়ের উপ-পরিচালক রেজাউল হক চৌধুরী, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, সার, বীজ ও কীটনাশক কমিটির সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিনিধি, সিভিল সার্জন প্রতিনিধি, নৌপুলিশ, কোস্ট গার্ড, আনসার ব্যাটালিয়ন, বিসিক শিল্প নগরী কর্মকর্তা অর্নব কুমার ঘোষ ও জেলা কার্যালয় সাতক্ষীরার উপব্যবস্থাপক গৌরব দাস সহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার পুরাতন লাশ কাঁটার ঘর বা মর্গকে আধুনিকায়ন করে মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে স্থানান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা,অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরন, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।







