সাতক্ষীরায় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২৪-২৫ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় সাতক্ষীরা জেলা মহিলা ভলিবল দলকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আজ বুধবার (২১ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সাতক্ষীরা বরাবরই খেলাধুলা ও ক্রীড়াবিদদের একটি উর্বর ভূমি। এই জেলার ছেলে-মেয়েরা দেশের নানা প্রান্তে ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোঃ জিল্লুর রহমান, দলের ম্যানেজার মো. ইসতিয়াক আহমেদ, কোচ মোঃ আবুল কালাম এবং চ্যাম্পিয়ন দলের অন্যতম খেলোয়াড় ফাতিমা পারভীনসহ দলের অন্যান্য খেলোয়াড়রা। অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে ট্রাকসুট তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি







