মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা ” ল ” কলেজের সাবেক প্রভাষক , বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক , সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ – সভাপতি, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এ,এস,এম, আশরাফুল আলম হঠাৎ অসুস্থ হয়ে সাতক্ষীরা সি,বি, হাসপাতালে আই, সি,ইউ, তে চিকিৎসাধীন ।
তার চিকিৎসার খোঁজখবর নিতে তাৎক্ষনিক সাতক্ষীরা সি,বি,হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী , সদস্য সচিব আলহাজ্ব মোঃ নুরুল আমিন , যুগ্ম আহবায়ক মোঃ আবু সাইদ রাজা , সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফা জামান ,, সদস্য এ,বি,এম, সেলিম , সদস্য ই,জে,এস, হাসিব, সদস্য জি,এম,ফিরোজ আহমেদ, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , ভি,পি,এ্যাডঃ মোঃ রেজাউল ইসলাম । বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ ।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার নেতৃবৃন্দরা সাতক্ষীরা সিনিয়র আইনজীবী এ,এস,এম আশরাফুল আলমের সুস্থতা কামনা করেন চিকিৎসকের সাথে পরামর্শ করেন এবং পরিবারের সাথে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন।








