দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগী ও যুগোপযোগী বিষয়ক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পার্টনার প্রোগ্রাম খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াত আমির মাস্টার মাওলানা কামরুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কবিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খাঁন, প্রভাষক অনিক কুমার ঘোষ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক জিয়া, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তৌফিকুর রহমান সন্জু, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদসহ অর্ধ শতাধিক কৃষক-কৃষাণী ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
বক্তারা পার্টনার প্রোগ্রামের সহযোগিতায় আম গাছ পরিচর্যা, আমের ফলন বৃদ্ধি ও অন্যান্য কৃষি বিষয়ক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান।







