দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পুলিশি অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার এসআই তারিকুর রহমান শুভ’র নেতৃত্বে পুলিশ সদস্যরা বুধবার পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইকরামুল হক(৩৪) কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
সে পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। অপর এক অভিযানে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবু রায়হান(৩৫) কে আটক করা হয়। আটক আবু রায়হান কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামের সোলেমান দফাদারের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







