দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজনে বিমান বিধ্বস্থের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে আকস্মিকভাবে বিমান দূর্ঘটনায় পতিত হলে ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থী- শিক্ষিকাসহ অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন ও অসংখ্য ব্যক্তি গুরুত্বর আহত হয়ে ঢাকার বার্ণ ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সকাল নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। পরে স্কুলের নিয়মিত সমাবেশে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, নাসরিন আক্তার, শিক্ষক শফিকুল ইসলাম, আ: সালাম, স্বপন কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম,
তহুরা পারভিন, সামিয়া খাতুন, বদরুজ্জান বদরু, শুভংকর ভট্টাচার্য, মেহেদী হাসান, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেন সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *