দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২২ জুলাই) সকালে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকার দিয়া বাড়ীতে স্মরণকালের ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিহত বৈমানিক সহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সকল নিহতদের রুহের মাগফেরাত কামনা ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
কলারোয়া আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ সিরাজুল হক, সহকারী অধ্যাপক মোঃবজলুর রহমান, মোঃ মহিদুর রহমান, মোঃ তৌহিদুর রহমান, শাহনাজ পারভিন, প্রভাষক শিরিন আক্তার, নুর হোসেন মিলন, মোঃ আজমল হোসেন, সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান, মোঃ সরোয়ার, মোঃ বদরুজ্জামান, হাফসা খাতুন, তাহেরা খাতুন, কেয়া নন্দী, ফাতেমা খাতুন, রহিমা বেগম সহ সকল শিক্ষক- অফিস স্টাফসহ শিক্ষার্থীবৃন্দ।
নিহতদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।







