দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কাজিরহাট কলেজ চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।
কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, জেলা বিএনপির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীকী, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাকিন হোসেন, রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা রেজাউল ইসলাম। সম্মেলনে সর্বসম্মতিক্রমে কেরালকাতা ইউনিয়নের ১,২,৩,৪,৫ ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষনা করা হয়। বাকী ৩টি ওয়ার্ডের নেতৃত্ব পরে ঘোষনা হবে বলে জানানো হয়।







