শেখ সিদ্দিকুর রহমান :১ সেপ্টেম্বর রাত নটার পর থেকে সাতক্ষীরা জেলায় শুরু হয় টানা বৃষ্টি। রাত এগারোটার দিকে সাময়িক বিরতি মিললেও রাত দুইটার পর আকাশ জুড়ে শুরু হয় প্রবল মেঘের গর্জন, সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চমকানো।

অপ্রত্যাশিত এই আবহাওয়ায় ঘুমন্ত সাতক্ষীরাবাসী জেগে উঠে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। মেঘের গর্জন এতটাই তীব্র ছিল যে ঘরবাড়ি কেঁপে উঠছিল, বারবার বিদ্যুৎ চমকানোয় পুরো জেলা যেন আলো-অন্ধকারের খেলা চলছিল। ফলে রাতভর অনেকেই ঘুমাতে পারেননি।

শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষজন জানাচ্ছেন, একদিকে তুমুল বৃষ্টি, অন্যদিকে বজ্রপাতের আশঙ্কায় ছোট ছোট শিশু ও বয়স্করা আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয়রা বলছেন, এমন ভয়ংকর মেঘগর্জন ও ঝড়ো আবহাওয়া সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *