নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পি এন হাই স্কুল এন্ড কলেজ তাৎক্ষণিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাষক মোস্তাক আহম্মেদ । তিনি ৯সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে এপ্লাস প্রাপ্তদের খোঁজ খবর নেন ও শ্রেণী কক্ষ পরির্দশন করেন। এর আগে, সাতক্ষীরা পি এন হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও এ প্লাস প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১১টার দিকে পিএন হাইস্কুলের হল রুমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ আবু হাসান, মোঃ রাজিব হোসেন। অভিভাবকের মধ্য থেকে বক্তব্য রাখেন, শেখ মইন হাসান ও হাফিজা খাতুন। মাষ্টার প্রশেনজিৎ বন্দপাধ্যায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ সাইফুদ্দিন, রাবেয়া খাতুন, রোজিনা শিরিনা খাতুন, সাথি, সম্পা প্রমুখ। পরে এপ্লাস প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *