দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কলারোয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট লেখক প্রফেসর আবু নসরের সহধর্মিণী ও কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের মা মিসেস মমতা বেগম (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কলারোয়ার নিজস্ব বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কলারোয়া সরকারি কলেজ ময়দানে প্রথম জানাজা নামাজ শেষে জুম্মা নামাজের পর গয়ড়ায় দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

জানাযা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম, জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। জানাযা নামাজ পরিচালনা করেন প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

এ দিকে সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদের মাতার মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব, পাবলিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সাংবাদিক মহল ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে শোক বার্তা প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *