দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কপাই আয়োজনে ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া জি,কে,এম,কে মডেল পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

খেলায় অংশ গ্রহন করে রুস্তম আলী ফুটবল একাদশ শার্শা বনাম আমজাদ আলী ফুটবল একাডেমি যশোর খেলার প্রথমার্ধে গোলশুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ১১মিনিটে শার্শার ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় রিয়াদ গোল করে দলকে এগিয়ে নেন পরে আর কোন গোল না হওয়ায় ওই ১গোলেই আমজাদ আলী ফুটবল একাডেমী যশোরকে পরাজিত করে, নিজেদের জয় নিশ্চিত করে।

কলারোয়া পাবলিক ইনস্টিটিউট(কপাই) সভাপতি অ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও বক্তব্য রাখেন কপাই সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মুখপাত্র রইছ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব তাহের মোল্লা, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, প্রভাষক খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, যুগ্ম আরিফুজ্জামান কাঁকন, সাংবাদিক এমএ সাজেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কাজী সিরাজ, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপুসহ অসংখ্য ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মোশারাফ হোসেন। ৪র্থ রেফারি ছিলেন সাজেদুল করিম তপু। ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন। সোমবার (৬-১০-২৫) বিকালে একই ভ্যেনিতে মুখোমুখি হবে চৌগাছার মামুন একাডেমি বনাম ধুলিহর সুপারস্টার যুব সংঘ ফুটবল একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *