মেহেদী হাসান শিমুল : ৮ আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৫ অক্টোবর) বিকালে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ইউনুচ আলীর সভাপতিত্বে ও এস এম কাজলের সঞ্চালনায় ধুলিহরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ধুলিহর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল, উপস্থিত এছাড়া আরো উপস্থিত ছিলেন ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের সেক্রেটারী রবিউল ইসলাম, টিম সদস্য আজহারুল ইসলাম,আবদুল হাই,মাসুদ রানা,আতাউর রহমান রিংকু,আব্দুল্লাহ আল মামুন,মাস্টার আব্দুস সালাম, সহ আরো অনেকে।উক্ত খেলা অংশগ্রহন করে কোমরপুর যুব সংঘ একাদশ বনাম সুলতানপুর বন্ধু মহল ফুটবল একাদশ ।
খেলার দ্বিতীয় অর্ধে সুলতান পুর বন্ধু মহল ফুটবল একাদশের ১৪ নম্বর জার্সি পরিহিত আশিকের গোলে এগিয়ে যায় কোমরপুর ফুট একাদশের ইয়াছিনের গোলে সমতায় ফেরে ট্রাইব্রেকারে সুলতান পুর বন্ধু মহল ফুটবল একাদশ ৪-৩ গোলে জয় লাভ করে সেমি ফাইনাল খেলার যোগ্যাতা অর্জন করে।
খেলায় এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদককে না বলি খেলা ধুলাকে হ্যা বলি, তরুন প্রজন্ম মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, খেলা ধুলা শুধু মাদক নয় অনলাইন জুয়ার মত ভয়ংকর নেশা থেকে বিরত রাখে,সুতরাং খেলাধুলার প্রতি যুব সমাজ আগ্রহী করতে হবে।
খেলায় এলাকার শতশত খেলাপ্রেমী খেলা উপভোগ করে। খেলায় অত্যান্ত সুললিত ও মায়াবী কন্ঠে প্রানবন্তকর ধারাভাষ্যে মাঠকে আনন্দিত ও উৎফুল্লময় করে রাখেন আশরাফ আলী ও মাঠ পরিচালকের দায়িত্বে ছিল ওয়াসিউদ্দীন বিপুল,হাসনাত জামানও তানজিরুল। ম্যাচ সেরা হন সুলতানপুর বন্ধু মহল ফুটবল একাদশের গোলরক্ষক আলিফ। তিনি ট্রাইব্রেকারে অনন্য অবদানের স্বাক্ষর রাখেন।







