জি এম আমিনুল হক : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বিকালে কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, সাবেক সদর থানা টিম সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আল. মাস্টার আশরাফুজ্জামান খোকন, ইউনিয়ন আমীর মাও. আব্দুস সালাম, সেক্রেটারী রবিউল ইসলাম, আল. আব্দুল মান্নান, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর, ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু, সাবেক মেম্বর ও মাস্টার মহিদ, মাস্টার আব্দুস সালাম,লুৎফর রহমান খা, কোমরপুর যুব সংঘের প্রতিষ্ঠাতা আল. মোজাম আলী খাঁ সহ আরো অনেকে।প্রথম সেমি ফাইনাল খেলায় অংশগ্রহন করে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের যুব কিশোর সংসদ একাদশ বনাম খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী আগোমনি স্পোটিং ক্লাব।
খেলায় যুব কিশোর সংসদ একাদশকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাগালী আগোমনি যুব স্পোটিং ক্লাব। উক্ত খেলায় অসাধারন নৈপুন্য প্রদর্শন করেন জাহাঙ্গীর আলম ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাগালী আগোমনি স্পোটিল ক্লাবের সাদ্দাম,খেলার মাঠ পরিচালকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবীর,আবু ওয়াহিদ মো. বাবলু,মনিরুজ্জামান মনির।







