শাহ জাহান আলী মিটন : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পলাশপোলে আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার  সদস্য সচিব এডভোকেট নুরুল আমিনের চেম্বারে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলার আহ্বায়ক এডভোকেট আকবর আলীর সভপতিত্বে দোয়া অনুষ্ঠানে  মোনাজাত পরিচালনা করেন আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা শাখার  সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন ,  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা আদালতের পিপি এডভোকেট শেখ আলমগীর আশরাফ, এডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট শাহরিয়ার হাসিব, এডভোকেট ফিরোজ আহমেদ, এডভোকেট আসাদর রহমান বাবু, এডভোকেট ওয়ালীউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *