নিজস্ব প্রতিনিধি : কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মনোযোগী করতে সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। এ বৃত্তি পরীক্ষায় প্রাইমারি,মাদ্রাসা ও

কিন্ডারগার্টেনসহ ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন কোমলমতি শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ৮০ থেকে ৯০ নম্বর পেলে সাধারণ গ্রেড এবং ৯১ থেকে ১০০ নম্বর পেলে ট্যালেন্টপুলে বৃত্তি দেয়া হবে।

বৃত্তি পরীক্ষার হল গুলি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজলসহ এ্যাসোসিয়েশনের সদস্য শংকর কুমার, এস এম আমিনুর রহমান, মোস্তফা আল মারুফ, মোঃ জুয়েল রানা, শাহজাহান সবুজ, নাসির উদ্দিন, এস এম আনোয়ার হোসেন,সুভাষচন্দ্র মন্ডল প্রমুখ।

চলতি মাস ডিসেম্বরের মধ্যেই বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে জানিয়েছে সংগঠনের প্রধান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *