আজ ২৮শে ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় নবারুণ স্কুল মোড়ে অবস্থিত জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওলানা মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, সাংগঠনিক সম্পাদক মুফতী আবু জাফর উসমানি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদ্য সাবেক জেলা সভাপতি গাজী মো: আসাদুল্লাহ। ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় নবগঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল মুকিত, সহ-সভাপতি মোহাম্মাদ আশিক রহমান, সাধারণ সম্পাদক এস. এম. আল-আমীন কে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও থানার নেতৃবৃন্দ। দায়িত্বশীলবৃন্দকে তাদের মেধা ও শ্রম দ্বীনের পক্ষে কাজে লাগিয়ে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য পরামর্শ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি







