নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী হযরত আবু বকর (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারী আলহাজ্ব আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওঃ ওসমান গনি, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি হাফিজুর রহমান, সহকারী বাংলা শিক্ষক মো. শফিকুল ইসলাম, এস এম শওকত আলী, খালিদ সাইফুল্লাহ,মো. মেহেরুল্লাহসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ বছর যারা ভাল ফলাফল করেছে তাদের উৎসাহ এবং যারা খারাপ ফলাফল করেছে তাদের সান্তনা প্রদান করে আগামীতে আরও ভালো ফলাফল করার উৎসাহ প্রদান করেন অতিথিরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও ফলাফল ঘোষনা করেন প্রতিষ্ঠানের সহকারি মৌলভী খালিদ সাইফুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *