নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর স্ট্যান্ডার্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ,পুরষ্কার বিতরণ ও বই উৎসবের আয়োজন করা হয়েছে।
১জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার সময় অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল প্রকাশ ও বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমান, মো. হাসানুজ্জামানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শংকর কুমার বিশ্বাস।







