নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে মো: মনিরুল ইসলামের পুত্র মেহেদী হাসান (১৩) ৯ জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে মারাত্মক

আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে ধুলিহর জাহানাবাজ হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসায় চলতি বছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *