নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কৃতি সন্তান খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মো. মনোয়ার হোসেন দীর্ঘ চিকিৎসা পেশায় ১০ হাজার অপারেশন সম্পন্ন করার গৌরব অর্জন করায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার রাত ৮ টায় ইসলামী হাসপাতালে কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো. আবুল কালাম বাবলা।
এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মারুফুজ্জামান, ডাঃ রহিমা খাতুনসহ সদ্য পদোন্নতি প্রাপ্ত কনসালটেন্ট ডাক্তারদের সমমাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল ও প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।







