নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সাতক্ষীরা-০২ (সদর-দেবহাটা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিন ২৭শে জানুয়ারি মঙ্গলবার তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর এবং ঘোনা বাজারে পথসভা এবং গণসংযোগ করেন। উক্ত নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, বাসদ নেতা আবু তালেব মোল্লা, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীনএবং তার পুত্র একরামুল হাসান নয়ন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

উক্ত নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন নির্বাচিত হয়েই পরের মাসেই কোটি টাকার গাড়ি কিনে বিলাসিতা নয় বরং জনগণের সেবক হয়ে বাঁচতে চাই। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েই কোটি টাকার গাড়িতে চড়ার স্বপ্ন দেখে তারা আর যাই হোক জনগণের সেবক হতে পারে না।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং সকল ধর্ম বর্ণের মানুষের জন্য বাসযোগ্য সাতক্ষীরা গড়তে হলে অধ্যাপক ইদ্রিস আলী কে মোটর গাড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

তিনি আরো বলেন অধ্যাপক ইদ্রিস আলী আপনাদেরই জনপদের গরীব মেহনতী মানুষের নেতা। তাকে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদের। পথসভা শেষে তারা ভোমরা স্থল বন্দর এবং ঘোনা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে।এসময় সাধারণ জণগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *