আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : নির্বাচিত হলে তালাকে পৌরসভা, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। রবিবার (০১ফেব্রুয়ারী) উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে তালা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের আমলে এমপি থাকাকালে তালা উপজেলার রাস্তাঘাট, কালভার্ট-ব্রীজ, বিভিন্ন সরকারি দপ্তরের ভবনের যে উন্নয়ন করেছিলাম তা এখনও সে অবস্থায় রয়েছে। বিগত ১৭ বছরে তালা উপজেলাকে অবহেলিত করে রাখা হয়েছে। আমার করা রাস্তাঘাটে কোন কাজ করেনি বিগত দিনের ক্ষমতাসীন এমপিরা। এরমধ্যে ষড়যন্ত্র করে ৭০ বছরের জেল দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তারা। মহান সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছে। আবারো জনপ্রতিনিধি হতে পারলে আপনাদের নিরাপত্তাসহ সর্বোপরি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ধর্মালম্বীদের নিরাত্তা নিশ্চিত করবো। আধুনিক জীপন-যাপনের ব্যবস্থা করবো।

এসময় আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ- সভাপতি নাজমুল হোসেন, সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, আজমল হোসেন জুয়েল, মনিরুজ্জামান মনি, আতাউর রহমান, বাবলুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *