দীপক শেঠ, কলারোয়া : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার জালালাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে বাটরা হাইস্কুল মাঠে ওই সভাটি অনুষ্ঠিত হয়।

অসংখ্য ভোটার ও কর্মী- সমর্থকদের উপস্থিতিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দলের চেয়ারপার্সন তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে।

জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, আপনারা যদি আমাকে অতীতের ন্যায় নির্বাচিত করেন কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করার সুযোগ পাবো।

বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে পারবো। সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই। এ জনসভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: রব, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, এমএ রব শাহিন, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর রহমান আপেল, বিএনপি নেতা রবিউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল করিম, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, খালিদ খান, ইউপি সদস্য মোজাববর হোসেনসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *