filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের বিজয় নিশ্চিত করতে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১ও ২নং ওয়ার্ডে উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাস্টার সোহরহাব হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্মসহ সাধারণ সম্পাদক শহীদ হোসেন, সহ সংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক লোকমান গাজী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক গাজী, সাধারণ সম্পাদক মনতাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফর গাজী, সহ-সভাপতি নজরুল মীরসহ আব্দুল জলিল, আরশাদ কারিকর, রুহুল কুদ্দুস, শুকুর আলী এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *