নিজস্ব প্রতিনিধি : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীনের বিজয় নিশ্চিত করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাড়াতলা প্রাইমারি স্কুল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীনের কন্যা ডা. ইফাদ জাহান।
তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, ইউপি সদস্য রোকেয়া পারভিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস ভক্ত সহ ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা।বক্তারা ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।







