নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে সাধারণ ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুন:রুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *