নিজস্ব প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার গণমাধ্যম অঙ্গন। শ্যামনগর প্রেসক্লাব কার্যালয়ে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিডিএফ প্রেসক্লাব নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
বিডিএফ প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দৈনিক সমকাল ও দৈনিক পত্রদূতের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার টুটি চেপে ধরার শামিল। সাংবাদিকের নিরাপদ আশ্রয়স্থল প্রেসক্লাবে ঢুকে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিদাতারা বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। যারা কলম সৈনিকদের কন্ঠরোধ করার চেষ্টা করেন তারা দেশ ও জাতির শত্রু। শ্যামনগর প্রেসক্লাবের মধ্যে ঢুকে একজন সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাতক্ষীরার প্রশাসন কোনভাবে দ্বায় এড়াতে পারে না। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ যা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত।
এঘটনায় বিডিএফ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল. মো. শাহাদাত হোসেন বাবু, সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলী, সাবেক সভাপতি এম এ হাকিম, এম এ সাইদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা, শিক্ষক ও সাংবাদিক মোঃ মুকুল হোসেন, মেহেদী হাসান শিমুল, প্রচার সম্পাদক এম এম জয়নাল, শামসুজ্জামান আকাশ, ইমরান হোসেন,সিনিয়র সাংবাদিক এস এম শরীফুল আলম রানা, রণজিৎ কুমার দাশ,শরীফুল আলন রানাসহ সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।







