নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এ সভার আয়োজন করে।
ত্রৈমাসিক সভায় রিইব-হোপ প্রকল্প, পাটকেলঘাটা, সাতক্ষীরার এরিয়া সমন্বয়কারী মোখলেসুর রহমান পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মানবাধিকার সংক্রান্ত সকল সমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ত্রৈমাসিক সভায় সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলা সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করেন।
এতে সাইবার বুলিং, বাল্য বিবাহ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, মাদক, যানজট, জুয়া ও জলাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক সমস্যাসমূহ উঠে আসে। সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্যদের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে এসব সামাজিক সমস্যাসমূহ নিরুপনে করণীয় এবং প্রতিরোধে প্রয়োজনীয় বিষয়ে তুলে ধরেন বক্তরা। ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন লিপি, সদস্য গৌরপদ দাস, গোলাম তানভীর ফয়সাল, আঞ্জুমানারা মিনি, রহিমা খাতুন, সম্পা দাস, আকবার আলী, চায়না মন্ডল, শিহাব সিদ্দিক, গুলশান আরা প্রমুখ।
ত্রৈমাসিক সভায় সাতক্ষীরা সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য মো. লাভলু হোসেন, ফারজানা তাসনিম, মো. আসাদুজ্জামান লাভলু, রিতা রানী, সুজন কুমার দাস, আল আমিন, দানিয়েল, সেলিনা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







