নিজস্ব প্রতিনিধি : রবিবার (১৫ই মার্চ) নব জীবন সংস্থা, পলশপোল, সাতক্ষীরা কর্তৃক বাস্তবায়ীত এবং নভজীবন ইউ কে এর আর্থীক সহযোগীতায় Emergency Community Food Program for Poor People-প্রকল্পের আওতায় ২৩১৮ জন অসহায় হতদরিদ্র, বিধাব, এতিম ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ফুর্ড পার্সেল বিতরণ করা হয়।

উক্ত প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার ১৫ কেজি চাউল, ২লিঃ সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি মুশুরীর ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি খেজুর, ৫০০ গ্রাম গুড়া দুধ, ২০০ গ্রাম গুড়াঝাল এবং ২০০ গ্রাম গুড়া হলুদ বিতরণ করা হয়। শামসুল আলম খান এর সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ বদরুদ্দোজা, সহকারী কমিশোনার (ভুমি), সাতক্ষীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবজীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, এছাড়া ও উপস্থিত ছিলেন খান ফাহিম আল ফুয়াদ পরিচালক নবজীবন, হাসিবুর রহমান, অধ্যক্ষ নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট, রাশিদ হাসান খান সহ: এ্যাডমিন এইচ আর, অছিউল আলম প্রজেক্ট ম্যানেজার সহ নবজীবন এর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *