শাহ জাহান আলী মিটন : অসহায়, গরীব ও দু:স্থদের মাঝে প্রধানমন্ত্রীর পাঠানো শাড়ি ও নগদ অর্থ বিতারণ করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বুধবার (১৮ মার্চ) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেক পরিবারের মাঝে দুই হাজার করে নগদ টাকা ও ৭শ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, পৌর আমির মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্রমতে সাতক্ষীরা ২ আসনে ৫ হাজার পরিবারের মাঝে ১০ লক্ষ টাকা ও ৭শ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে খুঁশি ও উচ্ছ্বসিত অনুদান প্রাপ্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *