নিজস্ব প্রতিনিধি : ৭১ এর বধ্যভূমি স্মৃতিস্তম্ভ সংরক্ষণ কমিটির আয়োজনে বুধবার ২৫ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন স্থানে ২১ এপ্রিল ১৯৭১ সালে ৪০০+ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়।
৭১ এর বধ্যভূমি স্তম্ভ সংরক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকারের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব অ্যাড. ফাহিমুল হক কিসলু, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সিপিবি’র কমরেড আবুল হোসেন, দৈনিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালি মুখার্জী, বীর মুক্তিযোদ্ধা আলম প্রমুখ।
বক্তব্য শেষে ১৯৭১ সালে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প স্তবক অর্পন, দাড়িয়ে এক মিনিট নিরবতা এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়। বক্তারা অবিলম্বে দীনেশ কর্মকারের বাড়ির পাশে বধ্যভূমি নির্মাণ সাতক্ষীরার ঝাউডাঙ্গা, মাহমুদপুর, বাঁকালসহ যেখানে বধ্যভূমি আছে সবখানে বধ্যভুমি নির্মানের জন্য সরকারের প্রতি আহবান জানান।







