নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা যুদ্ধের সব বীর শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, “২৫ মার্চের সেই নির্মমতা আমাদের চূড়ান্ত স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, যার ফলে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন মানচিত্র ও ভূখন্ড অর্জন করেছি। সেই মহান স্বাধীনতার সুফল ভোগ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও শিক্ষক সুকুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে পবিএ কোরআন থেকে তেলওয়াত দশম শ্রেণির ছাত্র নাজমুল হোসেন ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ।

মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনার পাশা পাশি দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা মহসীন উদ্দীন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *