আর্থ আওয়ার হলো বিশ্বব্যাপী একটি পরিবেশ সচেতনতামূলক আন্দোলন, যেখানে প্রতি বছর মার্চের শেষ শনিবারে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো ও যন্ত্রপাতি বন্ধ রেখে পরিবেশ রক্ষার অঙ্গীকার করা হয়।

এ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের আয়োজনে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউটদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ (শনিবার) সকালে জেলা স্কাউটস ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম।

অতিথি ছিলেন প্রাক্তন কমিশনার এমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ কাজী আব্দুর সবুর, সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ আশরাফ হোসেন, জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার রেবেকা সুলতানা, নাজমুল হক।

জেলা সিনিয়র রোভার মেট আল শাহরিয়ার অনিক এর সঞ্চলনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট ফয়সাল আজম, রোভার আবু রায়হান, কলারোয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সুপ্রদাস দত্ত, রোভার এস এম আনাম, গার্ল ইন রোভার দিপা চৌধুরী, স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার আবির সরকার, প্রাক্তন রোভার ইমতি জামিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *