নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ’ এতিম খানার দাতা প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস (৮৫) ইন্তেকাল করেছেন।

বার্ধক্য জনিত কারনে অসুস্থ অবস্থায় সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস ০৬ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল হান্নান বিশ্বাস সাতক্ষীরা টি এন্ড টি অফিসের অবসর প্রাপ্ত টেলিফোন অপারেটর ছিলেন।

মঙ্গলবার যোহরের নামাজ শেষে মিলবাজার মরহুম আব্দুল দালাল ঈদগাহ ময়দানে আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাসের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়া আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাসের জেষ্ঠ্য পুত্র শিল্প মন্ত্রণালয় খুলনা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা মোঃ আবু সাঈদ, আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ এতিম খানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ, মাদ্রাসার সুপার মো. আছগর হোসেন, সহাকারী সুপার মাওলানা মো. সাব্বির হুসাইন, সহকারি শিক্ষক হাফেজ মো. আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমাছ আলী, মোঃ মোকছেদ আলী প্রমুখ।

জানাজা পরিচালনা করেন মিলবাজার জামে মসজিদের খতিব মাও. মোঃ আক্তারুজ্জামান। জানাজা শেষে মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ’ এতিম খানা চত্বরে তাকে তার স্ত্রীর পাশে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *