নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের আয়োজনে সহকারি প্রধান শিক্ষক (মর্ণিং শাখা) মো. আলাউদ্দীন এঁর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন।

এসময় বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা শাখা) ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান ও সিনিয়র শিক্ষক দীপাসিন্ধু তরফদার প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে মো. কবির হোসেন আকন এঁর মাগুরার শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বদলী হওয়ায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (মর্ণিং শাখা) মো. আলাউদ্দীন এঁর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আবারও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্বভার গ্রহণ করে তিনি বিদ্যালয়ের সামগ্রীক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন। এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফেজ শরীফ।

এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেদায়েত উল্লাহ পলাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *