নিজস্ব প্রতিনিধি : মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ’ এতিম খানার দাতা প্রতিষ্ঠাতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ’ এতিম খানার আয়োজনে ১১ এপ্রিল শনিবার সকাল ১১টায় মাদ্রাসায় মরহুম আব্দুল হান্নান বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মো. আছগর হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সহকারী সুপার মাওলানা মো. সাব্বির হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক হাফেজ মো. আফজাল হোসেন, সমাজসেবক আবিদার রহমান, সাংবাদিক আলতাফ হোসেন বাবু সহ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। দোয়া অনুষ্ঠানে মরহুম আব্দুল হান্নান বিশ্বাস ও তার মরহুমা স্ত্রীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. সাব্বির হুসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *