আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার কপোতাক্ষ নদ সংলগ্ন গোপালপুর খালপাড় থেকে শওকত সরদার (৫৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০মে) বিকালে গোপালপুর খালের সুইচ এলাকায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে তালা থানা পুলিশ। মৃত শওকত সরদার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ঝনু সরদারের ছেলে।

এলাকাবাসি জানান, কপোতাক্ষ নদ ও গোপালপুর খাল এলাকায় মাছ শিকার করতে সকালে বাড়ি থেকে বের হয় শওকত সরদার । বিকাল ৩টার পূর্বের কোন এক সময় সেখানেই তার মৃত্যু ঘটে। ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *