আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ১৫ পিছ ইয়াবাসহ ইসরাফ সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসি।

বুধবার (১৩ই মে) সকাল ১০টার দিকে উপজেলা সদরের রহিমাবাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ইসরাফ সরদার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার নায়াকাটি গ্রামের মৃত. সিরাজ সরদারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রহিমাবাদ মোড়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে হেফাজতে নেয়।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চলছিল। যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তালা থানা এলাকায় মাদকের জিরো টলারেন্স নীতি অব্যহত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *