তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন তালা প্রেস ক্লাবের নেতারা।
সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে সুভাশিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীবুদৌলা এবং কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাস নির্বাচিত হন।
নবনির্বাচিত এই নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তালা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন ক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আসাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ও মোঃ খলিলুর রহমান, সংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকান্দার আবু জাফর বাবু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন এবং নির্বাহী সদস্য প্রণব ঘোষ বাবলু, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, এস এম নাহিদ হাসান, মোঃ আজিজুর রহমান ও শিরিন সুলতানা।
বিবৃতিতে নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং তালা উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।







