স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় শুভসূচনা করেছে সাতক্ষীরা জেলা দল। প্রথম রাউন্ডে বালক ও বালিকা উভয় বিভাগেই জয় পেয়েছে সাতক্ষীরা জেলা দল। রোববার (১৭ মে) অনুষ্ঠিত খেলায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল ৩-২ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে। একই দিনে বালিকা বিভাগে সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে নড়াইল জেলাকে হারিয়ে জয় নিশ্চিত করে।

খেলায় সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। বালক বিভাগের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সাতক্ষীরা। অন্যদিকে বালিকা বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-০ গোলের সহজ জয় পায় দলটি।দুই বিভাগের জয়েই খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী রাউন্ডেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলসংশ্লিষ্টরা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। সাতক্ষীরা জেলা দলের এই জয় আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, আগামী ম্যাচগুলোতেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *