খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে আজ ১৮ মে ২০২৬খ্রিঃ (সোমবার) খুলনা জেলার ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। এ সময় তিনি ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের বৃহত্তম সুশৃঙ্খল বাহিনী হিসেবে সবসময় জনগণের পাশে রয়েছে। ইউনিয়ন পর্যায়ে দলনেতা ও দলনেত্রীরা সমাজের নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কল্যাণে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সদস্যদের পাশে থাকার প্রত্যয় থেকেই এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বাহিনীর সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা কমান্ড্যান্ট, মোঃ মিনহাজ আরেফিন, জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের দলনেতা ও দলনেত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *