নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার ছয়ঘরিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় ছয়ঘরিয়া বটতলায় এঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোঃ সাইফুল ইসলাম মিলন (৩২)। তিনি বলাডাঙ্গা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
মারাত্মক আহত অবস্থায় মোঃ সাইফুল ইসলাম মিলন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় সাতক্ষীরা থানায় লিখিত এজাহার জমা দিয়েছে আহত সাইফুল ইসলাম।
এজাহার সূত্রে ও আহতের বক্তব্যে জানাজায় পূর্ব শত্রুতার জেরে ধরে এঘটনা ঘটেছে। সাইফুল ইসলাম বলেন সন্ধ্যায় ছয়ঘরিয়া এলাকার ভোবার বটতলার পাশ দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার বজলুর রহমানের ছেলে মোঃ রানা (২৭) এর নেতৃত্বে শামছুর রহমানের ছেলে মোঃ হাসান (৩৫), মতিয়ার রহমানের ছেলে মোঃ মোস্তফা সাইদ (৩২), মোঃ বাক্কার ছেলে মোঃ রমজান (৫০) ও মতিয়ার রহমানের ছেলে সাইদ (৩২) আমার উপর অতর্কিত হামলা করে।
তাদের হাতে দা, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ী, বাঁশের লাঠি ছিলো। তারা আমাকে লাঠি ও জিআই পাইপ দিয়ে পিটায়। রানার হাতে থাকা দা দিয়ে আমার মাথায় কোপদিলে আমি মাটিতে পড়েযায়। এসময় আসপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। আমার মাথায় চারটি সেটাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







